• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত
ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল  প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) প্রধানমন্ত্রীর মিডিয়া উইং থেকে গণমাধ্যমে এ শোকবার্তা পাঠানো হয়েছে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের এই অপূরণীয় শোকের মুহূর্তে আমরা পাশে আছি। একই সঙ্গে আহত সকলের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।
এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সহমর্মিতা প্রকাশ করছে মন্তব্য করে শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সবসময় রয়েছে। আমরা ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য এই দুর্যোগ মোকাবেলায় শক্তি, সহনশীলতা এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করছি।
ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দেশটির রাজধানীর কাছে দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা  ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের কয়েক সেকেন্ড পরই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হওয়ায় ধ্বংসযজ্ঞের মাত্রা বেশি ভয়াবহ হয়েছে।
এ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জন নিহত এবং ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category