• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায়

ক্রীড়া ডেস্ক / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ছবি: ফিফা
অপেক্ষার পালা ফুরাচ্ছে ব্রাজিল সমর্থকদের। শতভাগ ফিট নেইমার জুনিয়র অবশেষে বিশ্বকাপে খেলতে নামছেন

আগামী বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ৩ বছর পর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে তাকে।ব্রাজিলের শুরুর একাদশে নেইমার কার জায়গা নেবেন, তা নিয়ে কোচ কার্লো আনচেলত্তিকে ভাবতে হচ্ছে না। ঊরুর চোটে ছিটকে পড়া রাফিনিয়ার পরিবর্তে খেলবেন তিনি।

তবে প্রত্যাবর্তনের ম্যাচে নেইমারকে প্রথাগত উইঙ্গার হিসেবে দেখা যাবে না।

কোচ আনচেলত্তি নাকি ৩৪ বছর তারকাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এই তথ্য জানিয়েছে।

Neymar & Ancelotti
ব্রাজিল দলের অনুশীলনে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির কাজ করবেন এবং মাঠের পাশের ফাঁকা জায়গাগুলো ভিনিসিয়ুস জুনিয়রের মতো গতিময় উইঙ্গারদের জন্য ছেড়ে দেবেন।

অর্থাৎ, চিরচেনা ১০ নম্বর জার্সিতে ‘ফলস নাইনের’ ভূমিকায় খেলবেন নেইমার।আনচেলত্তি নেইমারকে ‘ফলস নাইন’ হিসেবেই অনুশীলন করাচ্ছেন। কোচ মনে করেন, লাগাতার চোটের কারণে নেইমারের গতি একটু কমে গেলেও তিনি একজন সৃজনশীল ফুটবলার, যা বিশ্বকাপে ব্রাজিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category