মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও’র সঙ্গে সাক্ষাৎ করেন সরকার প্রধান।
স্থানীয় সময় বিকেলে জলবায়ু বিষয়ক সেমিনারে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার কর্তৃক স্বাগত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এর আগে, মালয়েশিয়া সফর শেষে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় চীনে পৌঁছান প্রধানমন্ত্রী।
দালিয়ানে দুই দিন সফরে বুধবার বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।