• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

৬ জেলায় সেনা মোতায়েন: আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি ইস্যু করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি; বরং বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল ও সন্তোষজনক।

মন্ত্রী আরও বলেন, মূলত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্যদের মাঠে নামানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category