• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছেলের জোড়া গোল: গ্যালারিতে কেঁদে ফেললেন কুনিয়ার মা

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৯৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

ছবি সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই ব্রাজিলের জার্সিতে জোড়া গোল করে লাইমলাইটে চলে এসেছেন ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। আর গ্যালারিতে বসে ছেলের এই রাজকীয় প্রত্যাবর্তন দেখে আবেগে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়েছেন তার মা লুজিয়ানা কুনিয়া।

ম্যাচের ২৩ ও ৩৬ মিনিটে করা এই দুটি গোলই বিশ্বকাপে কুনিয়ার ক্যারিয়ারের প্রথম গোল।

অথচ এই মঞ্চে আসার পথটা তার জন্য সহজ ছিল না। ২০২২ কাতার বিশ্বকাপের আগে তৎকালীন কোচ তিতের অধীনে ব্রাজিল দলে নিয়মিত খেললেও, একদম শেষ মুহূর্তে এসে দল থেকে ছিটকে যান এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হয় তার।
দীর্ঘ চার বছরের অপেক্ষার পর ২০২৬ বিশ্বকাপে তিনি দলে ফিরলেও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে কোচ কার্লো আনচেলত্তি তার জায়গায় ইগর থিয়াগোকে খেলান। তবে হাইতির বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ পেয়েই কোচের আস্থার প্রতিদান দেন ব্রাজিলের এই নতুন ‘নাম্বার নাইন’।

ছেলের এমন ত্যাগ, লড়াই এবং অবশেষে বিশ্বকাপের মঞ্চে জোড়া গোলের সাফল্যই গ্যালারিতে থাকা মা লুজিয়ানাকে আনন্দের কান্নায় ভাসিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category