• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

পাকিস্তান-বাংলাদেশে ‘হামাস সংশ্লিষ্ট’ তৎপরতা চলছে : ভারতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। ছবি সংগৃহীত
দক্ষিণ এশিয়ায় চরমপন্থী প্রভাব ছড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। তার দাবি, মধ্যপ্রাচ্যের বাইরে পাকিস্তান ও বাংলাদেশে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সংশ্লিষ্ট তৎপরতা চলছে, যা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কাউলকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইসরায়েলি দূত এই বিস্ফোরক দাবি করেন। একই সঙ্গে আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তীব্র সংশয় প্রকাশ করে চরমপন্থা দমনে ইসলামাবাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান যেভাবে নিজেকে একটি ‘সেতুবন্ধন’ বা মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, সে প্রসঙ্গে আজার স্পষ্ট জানান, ইসরায়েল পাকিস্তানকে বিন্দুমাত্র বিশ্বাস করে না এবং তাদের এই কূটনৈতিক অবস্থানকে অত্যন্ত সতর্কতার সাথে দেখছে।
ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, এমন কিছু দেশ আছে যারা মনে করে শান্তির অর্থ হলো এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। তিনি যোগ করেন, শান্তি সম্পর্কে ইসরায়েলের যে মৌলিক ধারণা, তার সাথে এই অঞ্চলের কিছু পক্ষের ধারণার আকাশ-পাতাল তফাত রয়েছে। এ সময় তিনি কেবল পাকিস্তান নয়, আঞ্চলিক বিষয়ে কাতারের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন।
সাক্ষাৎকারে রাষ্ট্রদূতের সবচেয়ে বড় ও সংবেদনশীল দাবিটি ছিল হামাসকে কেন্দ্র করে। আজার জানান, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই তারা পাকিস্তান ও বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রমের ওপর কড়া নজর রাখছেন। তবে এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্রের ওপর ভিত্তি করে তৈরি হলেও, এমন অনেক কর্মকাণ্ড রয়েছে যা জনসম্মুখের আড়ালে চলছে বলে ইঙ্গিত দেন তিনি।
আমরা বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কর্মকাণ্ড নিবিড়ভাবে অনুসরণ করছি, উল্লেখ করে আজার সতর্কবার্তা দেন, চরমপন্থী সংগঠনগুলো ৭ অক্টোবরের হামলাকে বিশ্বের অন্যান্য প্রান্তেও তাদের অপারেশনের মডেল হিসেবে দেখতে পারে। এই ধরনের তৎপরতা পুরো অঞ্চলের সরকারগুলোর জন্যই বড় উদ্বেগের কারণ হওয়া উচিত। ইতিমধ্যেই ইসরায়েল এই আশঙ্কার কথা ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বলেও তিনি প্রকাশ করেন।
ইসরায়েলি দূত আরও অভিযোগ করেন, পাকিস্তানের একটি বড় অংশ নিয়মতান্ত্রিকভাবে ইহুদিবিদ্বেষী প্রচারণাকে উৎসাহিত করছে। পাকিস্তানি কর্মকর্তাদের কিছু মন্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই ধরনের বক্তব্য ইসরায়েল এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ইসলামাবাদের দৃষ্টিভঙ্গির কোনো ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাকে নস্যাৎ করে দেয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরানকে কেন্দ্র করে চলমান বৈশ্বিক কূটনৈতিক তৎপরতার পটভূমিতে এই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়। তেহরানের সাথে সাম্প্রতিক আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতার বিষয়ে জানতে চাওয়া হলে আজার স্পষ্ট করে বলেন, ইরানের সাথে যেকোনো চুক্তি যেন অবশ্যই আঞ্চলিক নিরাপত্তা ও হুমকি মোকাবিলার বিষয়টি নিশ্চিত করে, সেদিকেই ইসরায়েলের মূল মনোযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category