• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বলেছেন, রামিসা হত্যার অপরাধীকে সর্বোচ্চ বিচারের জন্য যা দরকার, সে পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

তিনি বলেন, ‘৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে।’ রোববার (২৪ মে) সাংবাদিকদের রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজই। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। যদিও আদালতের বিষয় এটি। আশা করছি মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। লাগামহীনভাবে স্বাধীনতা ব্যবহার হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বয়ান তৈরির জন্য সামাজিক ও পারিবারিক জীবন হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

একই সঙ্গে অনলাইন জুয়া ও বেটিং বন্ধে যুগোপযোগী আইন করা হবে বলেও জানান তিনি।

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘আইনানুগ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে রিপিটেডলি জানানো হয়েছে। আমরাও চাই, শেখ হাসিনাকে দেশের আদালতে বিচারের মুখোমুখি করতে।’

তিনি বলেন, ‘রিকনসিলিয়েশন আইডিয়া বিএনপির। যখন প্রয়োজন হবে, বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতে রিকনসিলিয়েশন গঠনের উদ্যোগ নিবে।’

নতুন পাসপোর্ট একসেপ্ট ইজরাইল শব্দটা যুক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের গণমানুষের চাহিদা। পাসপোর্টে আরও কিছু পরিবর্তন আসবে। আগের পাসপোর্ট ব্যক্তিচর্চা ছিলো, রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘মুদ্রায় বীরশ্রেষ্ঠদের ছবি থাকবে। একইভাবে পাসপোর্টে বাংলাদেশের প্রতিচ্ছবি থাকবে, কোনো দলীয় চিন্তা থাকবে না।’

এদিকে আজ রামিসার ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে সিআইডি। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তুত করে সিআইডি।

তদন্তকারী দলের আশা, ডিএনএ প্রতিবেদনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। যা আদালতে আসামিদের বিরুদ্ধে শক্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার প্রধান আসামি সোহেল রানাকে ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category