• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, আইনের দৃষ্টিতে সকল অপরাধীকেই শাস্তি পেতে হবে

Reporter Name / ৫৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ময়মনসিংহে প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রামিসার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আইনের দৃষ্টিতে সকল অপরাধীকেই শাস্তি পেতে হবে, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, তার শাস্তি পেতে হবে। কিন্তু সব কাজেরই কিছু নিয়ম-কানুন থাকে। যেকোনো অন্যায়কারীকে শাস্তি দিতে হলে সরকারেরও কিছু নিয়ম থাকে।  অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার ও শাস্তি হবে।

তিনি অভিযোগ করেন, কিছু পক্ষ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, রাস্তা অবরোধ, যান চলাচল ব্যাহত ও সহিংসতা উসকে দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে আইনের শাসন বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে সংঘটিত বিভিন্ন দুঃখজনক ঘটনায় বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে, কিন্তু তখন অনেককে মাঠে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি

সমাবেশে তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ধরনের অরাজকতা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category