• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত: গোলাম পরওয়ার

ঝালকাঠি প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৭৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সদস্যদের (রুকন) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের সঙ্গে করা প্রথম প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিএনপির প্রতি মহান আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এর ফলেই দেশে নানা ধরনের রোগ-বালাই ও সংকট বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, দুর্নীতি ও ন্যায়ভিত্তিক রাজনীতির অভাবের কারণেই জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে ন্যায় ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঝালকাঠি জেলা জামায়াত ইসলামির আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম এবং গত সাংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category