সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বিচারবিভাগের দীর্ঘসূত্রতা ন্যায়বিচারের পরিপন্থী। এ কারণে বিচারহীনতার অপসংস্কৃতি তৈরি হয়েছে। শিশু ধর্ষণ, হত্যা, নিপীড়ন ও সহিংসতা বন্ধ করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ ধরনের হত্যাকাণ্ড এবং নির্যাতনের শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা কেনা এবং বিতরণ না করার কারণে পাঁচ শতাধিক শিশু হত্যার দায়ে ড. ইউনূস, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।







