• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

দিনাজপুরে ইয়াবা, গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি / ৩৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, টেপেন্টাডোল ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর পৌর এলাকার হিরাহার মহল্লার মহব্বত আলীর ছেলে লিটন হোসেন (৩২), সদর উপজেলার নিশ্চিন্তপুর সুমতি পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৮) এবং পৌর এলাকার ৮ নম্বর নিউটাউন রেলঘুমটি এলাকার মানিক মিয়ার ছেলে মুন্না মিয়া (২৭)।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় মুন্না মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দেলোয়ার হোসেনের কাছ থেকে ১১০ পিস টেপেন্টাডোল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুন্নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকায় মাদক বিক্রির মাধ্যমে একটি চক্র গড়ে তুলেছিল। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category