তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ‘পবিত্র প্রতিরক্ষা’ (মার্কিন-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই) চলাকালীন ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, ফেরদৌসীর শাহনামার কিংবদন্তি বীরত্বগাঁথা কেবল গল্প নয়, বরং ইরানিদের জীবনের বাস্তব প্রতিফলন।
খামেনি আরও বলেন, ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামা’-তে বর্ণিত কুরআনিক চেতনা এবং বীরত্ব ইরানিদের পরিচয় ও স্বাধীনতা রক্ষায় সকল জাতিসত্তা ও সামাজিক স্তরকে ঐক্যবদ্ধ করেছে। পৌরাণিক দানব ‘জহহাক’-এর সাথে বর্তমান আগ্রাসনকারীদের তুলনা করে তিনি সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান