বুধবার (১৩ মে) দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) এই নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়।
দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে এ হিসাব জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।
তবে প্রার্থীদের প্রচারণায় কোনও টাকা বরাদ্দ দেয়নি দলটির। নির্বাচনী প্রচারণা বাবদ দলটি খরচ করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা। জনসভা বাবদ জাতীয় পার্টি খরচ করেছে ১ লাখ ১৫ হাজার টাকা। আর স্টাফ খরচ বাবদ দলটি ব্যয় করেছে ৬৫ হাজার টাকা।