• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম সৈয়দ নজরুল মেডিকেলে সকালের নাস্তায় পাউরুটির সাথে দেয়া হল কাঁচকলা: মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষোভ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন? সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের সরকার গঠনে কংগ্রেসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয় ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী জালালুর রহমান আকনের জন্মদিনের শুভেচ্ছা কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

সরকার গঠনে কংগ্রেসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক / ১২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

 তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের তৎপরতা আরও জোরদার করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। কংগ্রেসের সমর্থনের আশ্বাস পাওয়ার পর এবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) কাছেও আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, থোল থিরুমাভালাভান নেতৃত্বাধীন ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য দলটির সমর্থন চাইছে টিভিকে।

এর আগে পাঁচটি আসনে জয় পাওয়া কংগ্রেসও বিজয়ের সম্ভাব্য সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির এক নেতা।

টিভিকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দলটি সিপিআই ও সিপিএমের সমর্থনেরও আশা করছে। এ দুটি দলই নির্বাচনে দুটি করে আসন পেয়েছে।

কংগ্রেসের ৫, ভিসিকের ২, সিপিআইয়ের ২ এবং সিপিএমের ২ জন বিধায়কের সমর্থন পেলে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন বেশি।

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে কংগ্রেস, পেতে পারে দুই মন্ত্রিত্ব

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে কংগ্রেস, পেতে পারে দুই মন্ত্রিত্ব

 

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি ১০ আসন পিছিয়ে রয়েছে।

অন্যদিকে এম কে স্টালিন নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডিএমকে বড় ধাক্কা খেয়ে নেমে এসেছে ৫৯ আসনে। আর এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন।

নির্বাচনে বিজয় দুটি আসনে—ত্রিচি ইস্ট ও পেরাম্বুরে—প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয় পান। তবে দলীয় সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি ধরে রাখবেন। সে ক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category