সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মমতা বলেন, আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্রও জমা দেব না।
সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে অভিযোগ করে মমতা বলেন, এভাবেই তারা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন বাংলা থেকে নির্বাচন চুরি করেছে।
গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তাদের ওয়েবসাইটে দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২০৭ আসনে জয় পেয়েছে। অন্যদিকে মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন।
রাজ্যটিতে সরকার গঠন করতে হলে ১৪৮টি আসনে জয় পেতে হয়।
এদিকে বিজেপি আগামী ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান করবে বলে জানিয়েছে। রাজ্যটিতে এবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিজেপির শুভেন্দু অধিকারী।







