• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বাগাতিপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন: কর্মসংস্থান ও পানির সংকট নিরসনের আশা শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট র‍্যাব-৯ এর অভিযানে কুলাউড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে : কৃষিমন্ত্রী

র‍্যাব-৯ এর অভিযানে কুলাউড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ৭০ বোতল ইসকফ সিরাপ ও ২৪ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।
র‍্যাব জানায়, রোববার (৩ মে) রাত সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ৩ জনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার তথ্য পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৭০ বোতল ইসকফ সিরাপ এবং একটি কার্টুন থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— আহমদ আলী (২৪), লিয়াকত আলী (২৮) ও আরমান আলী (১৯)। তারা সবাই কুলাউড়া উপজেলার বাসিন্দা।
র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category