• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
হজ পালনে বেতনসহ ১৫ দিন ছুটি, সৌদির ঘোষণা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু আজ কুমড়ার ক্ষেতে মৌচাষ, দ্বিগুণ লাভে দুই কৃষক মহান মে দিবসে: বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যানের বাণী দেড় ঘণ্টার ফোনালাপ ইরান ইস্যুতে পুতিনকে যা বললেন ট্রাম্প মৌলভীবাজারে সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাতীয় সংসদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এখনই নাম দিচ্ছে না বিরোধী দল কেউ পাঁচ মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়: সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক স্বাস্থ্য অধিদপ্তর হটস্পট ৩০ উপজেলায় টিকায় কমছে হাম সংক্রমণ

দেড় ঘণ্টার ফোনালাপ ইরান ইস্যুতে পুতিনকে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

                                                                      ছবি সংগৃহিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে’

ইয়েমেনিরা বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করার অপেক্ষা করছে, ইরানি কর্মকর্তার দাবি

পশ্চিমবঙ্গে নির্বাচন  দ্বিতীয় দফায়ও ভোট ছাড়িয়েছে ৯০ শতাংশ

আলজাজিরার বিশ্লেষণ  ইরান-যুক্তরাষ্ট্র অনড় থাকায় থমকে গেছে শান্তি আলোচনা, বাড়ছে অনিশ্চয়তা

নাগরিকদের বাকিতে কেনাকাটার সুযোগ দিল ইরান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার দেড় ঘণ্টার মতো টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো।

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) সহায়তা করতে চান। কিন্তু আমি বলেছি, আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ শেষ করতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) আমাকে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় তিনি যুক্ত হতে চান। এ বিষয়ে তিনি আমাদের সহায়তা করতে পারেন।’

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে টেলিফোনে তাঁর ‘খুবই ফলপ্রসু’ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে।

ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে।

ফোনালাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন।

সূত্র: সিএনএন ও আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category