• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
এক ছাদে হাজার স্বপ্ন—নাটোরের ব্যাংকার আশরাফি নোমানের সবুজ বিপ্লবে বদলাচ্ছে নগর জীবনের পরিবেশচিত্র সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ: কমলগঞ্জে ভূমিদস্যুদের কবলে নিরীহ পরিবার ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটান করলে বিএনপি নেতা রানা প্লাজা ট্র্যাজেডি : বছর যায়, বিচার শেষ হয় না শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ বিমান বাহিনীতে নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ প্রথমবার বৈদ্যুতিক স্কুটার কিনলে কী কী দেখে কিনবেন

যুবদলের হুঁশিয়ারি ছাত্রশিবিরের বিরুদ্ধে

নিজেস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ছাত্রশিবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিকৃতরুচির মন্তব্য’ করার অভিযোগ এনে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি করা হয়েছে।যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্রশিবিরের কিছু সদস্য সামাজিক মাধ্যমে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যা রাজনৈতিক নৈতিকতার অবক্ষয়ের পরিচায়ক।

তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য আরো অনভিপ্রেত।

বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ এবং পাবনার ঈশ্বরদী কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুবদল নেতারা দাবি করেন, এটি ছাত্রশিবিরের পুরোনো সহিংস ও অসহিষ্ণু চরিত্রের পুনরাবৃত্তি।যুবদল নেতারা বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা বা গোপন রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্র হতে পারে না।

এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক’ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category